| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নবম পে স্কেলের খসড়া গেজেট প্রস্তুত, কত বাড়ল বেতন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০১ ১৭:৪১:১৯
নবম পে স্কেলের খসড়া গেজেট প্রস্তুত, কত বাড়ল বেতন

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় বড় অগ্রগতি হয়েছে। নতুন বেতন কাঠামোর খসড়া গেজেট তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়েই গেজেট প্রকাশ হতে পারে।

সরকার নীতিগতভাবে দুই ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করলেও প্রথম ধাপেই সম্পূর্ণ নতুন মূল বেতন (বেসিক পে) কার্যকর করার সুপারিশ করা হয়েছে। অর্থ বিভাগের মতে, এতে বাস্তবায়ন প্রক্রিয়া আরও সহজ হবে।

চলতি সপ্তাহেই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি পে কমিশনের সুপারিশ মূল্যায়ন করে বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য গঠিত তিনটি পৃথক পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে এই সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন সবকিছুই প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর নির্ভর করছে। অনুমোদন পাওয়া গেলে জুলাইয়ের মাঝামাঝি অথবা তার পরের সপ্তাহে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হতে পারে।

কেন একবারেই কার্যকর হতে পারে নতুন মূল বেতন?

প্রাথমিকভাবে সরকার তিন বছর ও দুই বছর মেয়াদি দুটি বাস্তবায়ন পরিকল্পনা বিবেচনা করেছিল। তিন বছরের পরিকল্পনায় প্রথম দুই অর্থবছরে ধাপে ধাপে মূল বেতনের ৫০ শতাংশ করে কার্যকর এবং তৃতীয় বছরে বিভিন্ন ভাতা সমন্বয়ের প্রস্তাব ছিল।

তবে অর্থ বিভাগের পর্যবেক্ষণে দেখা গেছে, ধাপে ধাপে মূল বেতন কার্যকর করলে সরকারের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (IBAS++)-এ কারিগরি জটিলতা তৈরি হতে পারে। এজন্য প্রথম ধাপেই সম্পূর্ণ নতুন মূল বেতন কার্যকরের সুপারিশ করা হয়েছে।

কোন গ্রেডে কত বাড়তে পারে বেতন?

পে কমিশনের সুপারিশ অনুযায়ী—

* ১ম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন প্রায় ১০০ শতাংশ বা এর কিছুটা কম বাড়তে পারে।

* ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মীদের ক্ষেত্রে গড়ে প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

* সব মিলিয়ে বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়কসহ বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব দিয়েছে পে কমিশন।

বাজেটে ৪৪ হাজার কোটি টাকার বরাদ্দ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিলেও বাস্তবায়নের বিস্তারিত পদ্ধতি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, গেজেট প্রকাশের পর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে এবং দ্রুতই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...