| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ কে? ফাইনালে যেতে সামনে কারা অপেক্ষায়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ৩০ ০৮:১৬:৫৬
ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ কে? ফাইনালে যেতে সামনে কারা অপেক্ষায়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুর্দান্ত এই জয়ের পর এখন সেলেসাও সমর্থকদের একটাই প্রশ্ন, পরবর্তী ম্যাচে কার মুখোমুখি হবে ব্রাজিল? আর ফাইনালে যেতে হলে কোন কোন শক্তিশালী বাধা পেরোতে হবে?

শেষ ১৬-তে কার বিপক্ষে খেলবে ব্রাজিল?

রাউন্ড অব ১৬-এ ব্রাজিলের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে। সেখানকার ফলই নির্ধারণ করবে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ।

কবে মাঠে নামবে ব্রাজিল?

রাউন্ড অব ১৬-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ জুলাই। বাংলাদেশ সময় ৬ জুলাই, সোমবার রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল। একই ভেন্যুতে টুর্নামেন্টের প্রথম ম্যাচও খেলেছিল সেলেসাওরা।

কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ

শেষ ১৬-এর বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে আসতে পারে মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড কিংবা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। রাউন্ড অব ৩২ এবং শেষ ১৬-এর ফলাফলের ওপর নির্ভর করবে তাদের প্রতিপক্ষ।

কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে।

সেমিফাইনালে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, মিশর, সুইজারল্যান্ড, আলজেরিয়া, কলম্বিয়া ও ঘানা।

সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।

ফাইনালে কার মুখোমুখি হতে পারে সেলেসাও?

ব্রাজিল ফাইনালে উঠলে প্রতিপক্ষ নির্ধারণ হবে টুর্নামেন্টের অপর প্রান্তের ব্র্যাকেট থেকে। সেখানে রয়েছে কানাডা, প্যারাগুয়ে, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস, মরক্কো, পর্তুগাল, ক্রোয়েশিয়া, স্পেন, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, বসনিয়া, বেলজিয়াম ও সেনেগালের মতো শক্তিশালী দল।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে হলে ব্রাজিলকে সামনে আরও কয়েকটি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...