| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

রাউন্ড অব ১৬-এ ব্রাজিলের ম্যাচ কবে, কখন; জেনে নিন প্রতিপক্ষ ও সূচি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ৩০ ০১:২৪:৪৭
রাউন্ড অব ১৬-এ ব্রাজিলের ম্যাচ কবে, কখন; জেনে নিন প্রতিপক্ষ ও সূচি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ের মধ্য দিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে সেলেসাওরা। এখন তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা।

জাপানের বিপক্ষে আত্মবিশ্বাসী পারফরম্যান্সের পর ব্রাজিলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে কয়েকগুণ। তবে শেষ ১৬-তে তাদের প্রতিপক্ষ কে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

ব্রাজিলের প্রতিপক্ষ কে

রাউন্ড অব ১৬-এ ব্রাজিল খেলবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। আজ (৩০ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে সেই গুরুত্বপূর্ণ লড়াই। ম্যাচটির ফলাফলই নির্ধারণ করবে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ।

আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্ট নাকি ইউরোপের অন্যতম শক্তিধর নরওয়ে, কার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, সেটিই এখন দেখার অপেক্ষা।

কবে, কখন ব্রাজিলের ম্যাচ

তারিখ: আগামী ৫ জুলাই, রোববার (বাংলাদেশ সময় ৬ জুলাই, সোমবার ভোর)

ভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র

জাপানের বিপক্ষে জয় পাওয়ার পর ব্রাজিল শিবিরে আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ফুটবল বিশ্লেষকদের মতে, আইভরি কোস্ট কিংবা নরওয়ে, যে দলই প্রতিপক্ষ হোক না কেন, বর্তমান ফর্ম বিবেচনায় কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ব্রাজিল।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...