নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হতে পারে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন অগ্রগতি এসেছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতনকাঠামো দুই ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। প্রস্তাব অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হতে পারে। আর বিভিন্ন ভাতা চালু হতে পারে ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুরুতে নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটি তিন ধাপে বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছিল। সেই প্রস্তাবে প্রথম ধাপে কমিশনের সুপারিশকৃত মূল বেতনের ৫০ শতাংশ আগামী ১ জুলাই থেকে, বাকি ৫০ শতাংশ ২০২৭ সালের ১ জুলাই থেকে এবং সব ধরনের নতুন ভাতা ২০২৮-২৯ অর্থবছর থেকে কার্যকর করার কথা ছিল।
তবে এই পদ্ধতি বাস্তবায়নে বেশ কিছু জটিলতা দেখা দেয়। কারণ, অনেক সরকারি কর্মচারীর বর্তমান বেতন বার্ষিক ইনক্রিমেন্টের কারণে এমন পর্যায়ে পৌঁছেছে যে, নতুন স্কেলের ৫০ শতাংশ কার্যকর করলেও প্রকৃত বেতন বৃদ্ধির পরিমাণ খুবই কম হবে। এমনকি কিছু ক্ষেত্রে মোট আয় কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়।
এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের আপত্তির পর বাস্তবায়ন কমিটি পরিকল্পনায় পরিবর্তনের সুপারিশ করেছে। এখন নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর করা এবং ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে নতুন ভাতা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সরকারের আর্থিক সক্ষমতা থাকলে পুরো নতুন বেতনকাঠামো একসঙ্গে বাস্তবায়ন করাই সবচেয়ে ভালো হতো। তবে বর্তমান পরিস্থিতিতে তিন ধাপের পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নকে অধিক বাস্তবসম্মত মনে করা হচ্ছে। একই সঙ্গে রাজস্ব আদায় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই পে-স্কেলের আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, স্বাস্থ্যসেবাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
সূত্রের দাবি, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর পৃথক বেতনকাঠামোর খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন সরকারি প্রজ্ঞাপন জারির অপেক্ষা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন
- বাজেট থেকে ফোল্ডেবল, ২০২৬-এর সেরা ৫ Motorola ফোন
- আলোচনায় Yamaha XSR 155, কী আছে নতুন এই বাইকে
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ আগস্ট ২০২৬
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
- বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
