৯০ মিনিটের খেলা শেষ, পর্তুগাল বনাম কলম্বিয়া; লাইভ দেখুন এখানে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘কে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের ৯০ মিনিট পার হলেও গোলের দেখা পায়নি কোনো দল। কলম্বিয়া ও পর্তুগালের মধ্যকার উত্তেজনাপূর্ণ লড়াইয়ে স্কোর এখনও ০-০।
ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখিয়েছে কলম্বিয়া। তারা এখন পর্যন্ত ২৫টি শট নিয়েছে, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে পর্তুগাল ১২টি শট নিলেও মাত্র ২টি অন টার্গেটে রাখতে সক্ষম হয়েছে।
বল দখলেও এগিয়ে রয়েছে কলম্বিয়া। তাদের দখলে ছিল ৫৫ শতাংশ বল, যেখানে পর্তুগালের দখলে ৪৫ শতাংশ। পাসিংয়ে দুই দলই ছিল কার্যকর। কলম্বিয়ার পাস সফলতার হার ৯১ শতাংশ এবং পর্তুগালের ৯৩ শতাংশ।
লাইভ জয়ের সম্ভাবনায় এখন ড্র-ই সবচেয়ে এগিয়ে। পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ৭৯ শতাংশ। পর্তুগালের জয়ের সম্ভাবনা ১২ শতাংশ এবং কলম্বিয়ার মাত্র ৯ শতাংশ।
ম্যাচ শেষ হতে আর অল্প সময় বাকি। অতিরিক্ত সময়ে কোনো দল গোল না পেলে দুই দলকেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে। তবে শেষ মুহূর্তে একটি গোলই বদলে দিতে পারে পুরো ম্যাচের ফলাফল।
সরাসরি ম্যাচ টি দেখতে এখা্নে ক্লিক করুন-
সোহাগ/
