| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোবাইলে ফ্রি যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৭ ১৭:২৯:৫১
মোবাইলে ফ্রি যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এবার নিয়মরক্ষার শেষ ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

ম্যাচটির ফলাফল আর্জেন্টিনার অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। ফলে মূল একাদশে পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে পারেন কোচ স্কালোনি। অন্যদিকে, ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।

বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি দেখার একাধিক সুযোগ থাকছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

এ ছাড়া অনলাইনেও সহজেই উপভোগ করা যাবে আর্জেন্টিনা-জর্ডান লড়াই। মোবাইল ফোন, ট্যাব কিংবা স্মার্ট টিভিতে সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যাচটি। পাশাপাশি আইস্ক্রিন থেকেও সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে।

ফুটবলপ্রেমীদের জন্য আরও বিকল্প হিসেবে থাকছে স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ। এসব ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে পারবেন সমর্থকরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...