| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নতুন পে-স্কেলে বড় সুখবর, ৫ গুণ বাড়তে পারে টিফিন ভাতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৭ ১৭:২২:৫৩
নতুন পে-স্কেলে বড় সুখবর, ৫ গুণ বাড়তে পারে টিফিন ভাতা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন সুখবর। প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে সবচেয়ে বেশি আর্থিক সুবিধা পেতে পারেন ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা। বিশেষ করে টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে মাসে ২০০ টাকা থেকে ১ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে গত এক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের ভাতা কাঠামোয় সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।

অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে মাসিক ২০০ টাকার টিফিন ভাতা বাস্তবতার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে নতুন পে-স্কেলে ভাতার পরিমাণ বাড়িয়ে ১ হাজার টাকা করার জোরালো সুপারিশ করেছে বেতন কমিশন।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম গ্রেডের লাখো সরকারি কর্মচারীর দৈনন্দিন ব্যয় নির্বাহে কিছুটা হলেও স্বস্তি আসবে।

শুধু টিফিন ভাতা নয়, প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের খসড়ায় জীবনযাত্রার মান উন্নয়নে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত নতুন সুবিধাগুলো

সর্বনিম্ন মূল বেতন বৃদ্ধি:

২০তম গ্রেডের কর্মচারীদের বর্তমান ৮ হাজার ২৫০ টাকার মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

বৈশাখী ভাতা বৃদ্ধি:

বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে দেওয়া বৈশাখী ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে, যা উৎসব উদযাপনে বাড়তি সহায়তা দেবে।

মাসিক শিক্ষা ভাতা:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতে মাসিক নির্ধারিত ২ হাজার টাকা শিক্ষা ভাতা চালুর প্রস্তাব রাখা হয়েছে।

স্বাস্থ্যবীমা সুবিধা:

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসা ব্যয় কমাতে প্রথমবারের মতো বিশেষ সরকারি স্বাস্থ্যবীমা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

বিশেষ চাইল্ড কেয়ার ভাতা:

প্রতিবন্ধী সন্তান রয়েছে এমন কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার টাকা বিশেষ ভাতা প্রদানের বিধান যুক্ত হতে পারে।

নতুন পে-স্কেলের এসব প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার কাঠামোয় একটি বড় পরিবর্তনের সূচনা হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...