আজকের স্বর্ণের বাজারদর: ২৫ জুন ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণের বাজারে আবারও মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। বুধবার (২৪ জুন) সকাল থেকেই দেশের বাজারে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতা এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
আজকের স্বর্ণের বাজারদর (২৫ জুন ২০২৬)
২২ ক্যারেট: প্রতি ভরি ২,২৫,২৯০ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,১৫,১৪২ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৮৪,৭৫৮ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৫০,৯৩২ টাকা
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা, কারুকাজ ও মজুরির ভিত্তিতে অতিরিক্ত চার্জ যোগ হতে পারে। নির্ধারিত মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
রুপার দামেও বড় সমন্বয়
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা।
বর্তমানে রুপার নতুন মূল্য তালিকা হলো—
২২ ক্যারেট: প্রতি ভরি ৪,৮৪১ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ৪,৬০৭ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ৩,৯৬৬ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২,৯৭৪ টাকা
উল্লেখ্য, সর্বশেষ গত ২২ জুন ২২ ক্যারেট স্বর্ণের দাম বাড়িয়ে প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে এবার সেই দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে, ৩৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। একই সময়ে রুপার মূল্য সমন্বয় করা হয়েছে মোট ৪৮ বার।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
- নবম পে-স্কেলের ফাইল যেদিন উঠতে পারে মন্ত্রিসভায়
- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও Bose স্পিকার নিয়ে আসছে Redmi K100 Pro Max
- ৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত
- ৭০৫০mAh ব্যাটারি ও ১২০Hz কার্ভড ডিসপ্লেতে ভিভো S2 লঞ্চ
- আজকের স্বর্ণের বাজারদর: ০৮ আগস্ট ২০২৬
- Hero Xtreme 125R V2 বাইকটি কবে আসবে বাংলাদেশে ও দাম কত
- ইন্টার মায়ামি বনাম মন্তের ম্যাচ; সরাসরি যেভাবে দেখবেন
- আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল
- Bajaj Pulsar N160 S ও N160 SS লঞ্চ, থাকছে ৪-ভালভ ইঞ্জিন ও TFT ডিসপ্লে
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- মালয়েশিয়ায় যেতে বাংলাদেশিদের আবেদন শুরু, অগ্রাধিকার পাবেন যারা
- iQOO Z11-এ থাকছে ৬.৮৩ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, থাকছে সরু ফ্রেম
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট একভরি সোনার দাম
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
