স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার কত মিনিট খেলবে, জানালেন আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রায় তিন বছর পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে তার ফেরার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এবার তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে পুরো ম্যাচও খেলতে পারেন নেইমার।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের সম্ভাব্য খেলার সময় নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, “সে ৯০ মিনিটও খেলতে পারে। নেইমার এখন খুব ভালো অবস্থায় আছে। কঠোর পরিশ্রম করেছে এবং অনুশীলনেও দারুণ করেছে। তাকে নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট।”
গত ১৭ মে ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে খেলতে গিয়ে সর্বশেষ চোটে পড়েছিলেন নেইমার। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
তবে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্কটল্যান্ড ম্যাচ দিয়েই জাতীয় দলে ফেরার মঞ্চ প্রস্তুত হয়েছে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের। তার শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট আনচেলত্তি বলেন, “নেইমার পুরোপুরি প্রস্তুত। পুরো সপ্তাহজুড়ে সে দারুণ অনুশীলন করেছে এবং ম্যাচ খেলার জন্য নিজেকে ভালোভাবে তৈরি করেছে। তার মতো একজন মানসম্পন্ন খেলোয়াড়ের ফিরে আসা দলের জন্য অনেক বড় শক্তি।”
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচেই দীর্ঘ বিরতির পর আবারও সেলেসাওদের জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে। তার প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যে ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
- বিদ্যুৎ নিয়ে সুখবর!
- কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
