| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

স্কটল্যান্ডকে হারালে ‘আরেক বিপদ’ ব্রাজিলের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৪ ১১:৩২:৫১
স্কটল্যান্ডকে হারালে ‘আরেক বিপদ’ ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে নকআউটের খুব কাছাকাছি পৌঁছে গেছে ব্রাজিল। গ্রুপ সেরার লক্ষ্য সামনে রেখে শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাওরা। ম্যাচের আগে নেইমারের দলে ফেরার সম্ভাবনা যেমন স্বস্তি বাড়িয়েছে, তেমনি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে ব্রাজিল সমর্থকদের জন্য একটি কৌতূহলোদ্দীপক পরিসংখ্যানও।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ ও গুরুত্বপূর্ণ এই লড়াই। দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করতে ব্রাজিলের প্রয়োজন অন্তত একটি ড্র। তবে অতীতের পরিসংখ্যান বলছে, স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের চিন্তার খুব বেশি কারণ নেই।

বিশ্বকাপে যুক্তরাজ্যের দেশগুলোর বিপক্ষে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এসব ম্যাচে একবারও হারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের ঝুলিতে রয়েছে ৮টি জয় ও ২টি ড্র। অর্থাৎ ব্রিটিশ দলগুলোর বিপক্ষে ব্রাজিলের সাফল্যের হার প্রায় ৮৭ শতাংশ।

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের মুখোমুখি লড়াইও একতরফা। চারবারের দেখায় তিনবার জয় পেয়েছে সেলেসাওরা, আর একটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের বিশ্বকাপের লড়াইগুলো ছিল—

* ১৯৭৪: ব্রাজিল ০-০ স্কটল্যান্ড

* ১৯৮২: ব্রাজিল ৪-১ স্কটল্যান্ড

* ১৯৯০: ব্রাজিল ১-০ স্কটল্যান্ড

* ১৯৯৮: ব্রাজিল ২-১ স্কটল্যান্ড

শুধু স্কটল্যান্ড নয়, বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষেও ব্রাজিলের রেকর্ড সমানভাবে উজ্জ্বল। চার ম্যাচে তিন জয় ও এক ড্র করেছে সেলেসাওরা। এছাড়া ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডকেও হারানোর অভিজ্ঞতা রয়েছে তাদের।

বিশ্বকাপে কোনো ব্রিটিশ দলের বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ ম্যাচ ছিল ২০০২ সালে। সেই আসরের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে গিয়েছিল ব্রাজিল।

তবে স্কটল্যান্ড ম্যাচকে ঘিরে একটি অদ্ভুত পরিসংখ্যানও আলোচনায় এসেছে। ইতিহাস বলছে, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারানো চারটি আসরের কোনোটিতেই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি ব্রাজিল। যদিও এটি নিছকই একটি কাকতালীয় ঘটনা, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এবার দেখার বিষয়, স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ওঠার পাশাপাশি ব্রাজিল কি এই পুরোনো পরিসংখ্যানের গণ্ডিও ভাঙতে পারে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...