সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, ৫০ শতাংশ বাড়ছে বেতন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসতে যাচ্ছে। বহুল আলোচিত নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।
সরকারি সূত্র বলছে, প্রধানমন্ত্রী অনুমোদিত একটি উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে তিন ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সুপারিশ জমা দেওয়ার পর সরকার এতে নীতিগত সম্মতি দিয়েছে।
প্রথম ধাপেই বাড়তে পারে ৫০ শতাংশ মূল বেতন
প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তবে নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমানে চালু থাকা কিছু বিশেষ সুবিধা বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে সবকিছু সমন্বয়ের পর প্রকৃত বেতন বৃদ্ধি প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর প্রথম ধাপের সুবিধা পেতে পারেন। দ্বিতীয় ধাপে পরবর্তী অর্থবছরে বাকি অংশ বাস্তবায়নের কথা রয়েছে। আর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত করে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হতে পারে।
বাজেটেই মিলতে পারে বিস্তারিত ঘোষণা
জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেটের আকার হতে পারে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নতুন পে স্কেলের বিস্তারিত রূপরেখা তুলে ধরতে পারেন। পাশাপাশি কেন এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে, সে বিষয়েও ব্যাখ্যা দেওয়া হতে পারে।
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগকে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
