| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল 'জ্যোতিষী' রিতিনিয়া

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৪ ১০:৫৯:৫৫
বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল 'জ্যোতিষী' রিতিনিয়া

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপ মানেই উত্তেজনা, ভবিষ্যদ্বাণী আর সমর্থকদের জল্পনা-কল্পনা। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক হাঙর। নাম তার ‘রিতিনিয়া’। ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে কে জিতবে, তা নিয়ে ইতোমধ্যেই নিজের ‘পছন্দ’ জানিয়ে দিয়েছে এই হাঙরটি।

ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে থাকা রিতিনিয়াকে ঘিরে গত বুধবার (৩ জুন) আয়োজন করা হয় এক ব্যতিক্রমী পরীক্ষা। ব্রাজিল ও মরক্কো—দুই দলের প্রতীকসংবলিত খাবার সামনে রাখা হলে, কোনো দ্বিধা ছাড়াই ব্রাজিলের প্রতীকটি বেছে নেয় হাঙরটি। আর এতেই শুরু হয় নতুন আলোচনা। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় রিতিনিয়ার ‘ভবিষ্যদ্বাণী’।

ফুটবল বিশ্বকাপে প্রাণীদের দিয়ে ম্যাচের ফল অনুমানের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের সঠিক পূর্বাভাস দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। এরপর বিভিন্ন সময়ে বিড়াল, উট, এমনকি টিয়াপাখিকেও এমন ভূমিকায় দেখা গেছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন হাঙর রিতিনিয়া।

বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল, প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো। গত বিশ্বকাপে সেমিফাইনালে উঠে চমক দেখিয়েছিল আফ্রিকার দলটি। অন্যদিকে, বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ মিশনে এবার আরও শক্তিশালী দল নিয়েই মাঠে নামতে চায় সেলেসাওরা।

তবে হাঙরের ভবিষ্যদ্বাণী যতই আলোচনায় থাকুক, শেষ কথা বলবে মাঠের ফুটবল। মরক্কোর তারকাদের বিপক্ষে ব্রাজিল কতটা দাপট দেখাতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা ফুটবলপ্রেমীদের।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...