নতুন পে-স্কেল নিয়ে বাড়ছে অনিশ্চয়তা; কবে মিলবে বাড়তি বেতন
নিজস্ব প্রতিবেদক: সরকার আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিলেও সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা। বাজেট ঘোষণার আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখনো এ বিষয়ে স্পষ্ট কোনো সরকারি ঘোষণা না আসায় দেখা দিয়েছে নানা প্রশ্ন ও শঙ্কা।
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, নতুন পে-স্কেল নিয়ে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, তার বেশিরভাগই এসেছে গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে। অথচ সরকার, অর্থ মন্ত্রণালয় কিংবা পে কমিশনের সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার কোনো তথ্য জানানো হয়নি।
এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠেছে, সত্যিই কি আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে? আর যদি হয়ও, তাহলে কী পদ্ধতিতে বাস্তবায়ন হবে, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক এক গণমাধ্যমকে বলেন, সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় কর্মচারীদের মনে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়মিত নানা বিষয়ে সরকারি ব্রিফিং এলেও পে-স্কেল নিয়ে আজ পর্যন্ত সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর সরকারি চাকরিজীবীরা নতুন পে-স্কেল নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন। আসন্ন বাজেটে এ খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকবে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে কর্মচারীদের মধ্যে। তবে এবারের বাজেটেই বহু প্রতীক্ষিত প্রত্যাশা পূরণ হবে বলে আশা করছেন তারা।
এদিকে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে তাদের দাবি, প্রথম ধাপেই শতভাগ বেসিক বেতন বাস্তবায়ন করতে হবে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, গত এক দশকের বেশি সময় ধরে বেতনে বড় ধরনের পরিবর্তন না এলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেক কর্মচারী আর্থিক চাপে পড়েছেন। অনেককে সংসার চালাতে চাকরির পাশাপাশি অতিরিক্ত কাজও করতে হচ্ছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেসিক বেতনের অর্ধেক অংশ পেতে পারেন। পরবর্তী অর্থবছরে বাকি অংশ কার্যকর করা হতে পারে। আর ২০২৮-২৯ অর্থবছরে নতুন ভাতা ও অন্যান্য সুবিধা ধাপে ধাপে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ৭ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। এরপর ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। সেদিনই নতুন পে-স্কেল বাস্তবায়ন ও বরাদ্দ নিয়ে স্পষ্ট চিত্র সামনে আসতে পারে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
