| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মায়ের প্রতি অবিচার করা ছেলে যুগ্ম সচিবের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল সরকার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৩ ২০:৩২:৪৩
মায়ের প্রতি অবিচার করা ছেলে যুগ্ম সচিবের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল সরকার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে বৃদ্ধা নূর জাহান বেগমের মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়ার পর তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. এ কে এম আনিসুর রহমান মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন। সরকারি নির্দেশ অনুযায়ী তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন মরদেহ পড়ে থাকায় সেটিতে পচন ধরে এবং সেখানে পোকার উপস্থিতিও পাওয়া যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নূর জাহান বেগম তার মেয়ের সঙ্গে একই বাসায় বসবাস করতেন। তার এক ছেলে যুগ্ম সচিব এবং অন্য ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষক। মেয়েও একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

ঘটনার পর স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলা ও অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবন কাটাচ্ছিলেন নূর জাহান বেগম। এ ঘটনায় পরিবারের দায়িত্ববোধ ও নৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, ঘটনাটি শুধু পারিবারিক অবহেলার অভিযোগই নয়, বরং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...