| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নতুন বাজেটে ফ্যামিলি কার্ড নিয়ে বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৩ ১৪:৪৭:০০
নতুন বাজেটে ফ্যামিলি কার্ড নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে আগামী অর্থবছরে প্রায় ৪০ লাখ ২০ হাজার নতুন মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শুধু ফ্যামিলি কার্ডই নয়, কৃষক কার্ড এবং ধর্মীয় খাতে পরিচালিত বিভিন্ন সহায়তা কর্মসূচির পরিধিও আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে নিম্ন আয়ের মানুষদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা।

ডা. জাহিদ হোসেন জানান, সামাজিক নিরাপত্তা খাতে সরকারের বরাদ্দ বাড়ানো হয়েছে। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার অনুদানও দ্বিগুণ করা হয়েছে। তার ভাষায়, সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের সামাজিক উন্নয়ন পরিকল্পনাগুলো এখন জাতীয় দায়িত্ব হিসেবে বাস্তবায়নের পথে এগোচ্ছে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হয়।

এদিকে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের কিছু ঘাটতি রয়েছে। নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে সেই সমন্বয় বাড়িয়ে সেবার মান উন্নয়নে জোর দেওয়া হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর ফলে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি সহায়তা আরও সহজ ও বিস্তৃত হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...