ফিরছে এল নিনো! আরও উষ্ণ হতে পারে বিশ্ব, জাতিসংঘের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে, বাড়তে পারে খরা ও ভয়াবহ বন্যার ঝুঁকিও। এমন আশঙ্কার মধ্যেই এল নিনোর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই জলবায়ুগত ঘটনা ফিরে আসতে পারে, যা বৈশ্বিক আবহাওয়াকে আরও অস্থির করে তুলবে।
মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) জানায়, সেপ্টেম্বরের আগেই এল নিনো গঠনের সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। আর নভেম্বরের মধ্যে এই সম্ভাবনা বেড়ে ৯০ শতাংশে পৌঁছাতে পারে।
ডব্লিউএমওর মতে, বর্তমান পূর্বাভাস মডেলগুলো অন্তত মাঝারি মাত্রার এল নিনোর ইঙ্গিত দিচ্ছে। যদিও কিছু বিজ্ঞানী এটিকে ‘সুপার এল নিনো’ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন, তবে সংস্থাটি বলছে, এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কারণ পরিস্থিতি নিয়ে এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে।
ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাসে পার্থক্য রয়েছে। কিছু মডেল শক্তিশালী এল নিনোর আভাস না দিলেও, অন্যগুলো তা দেখাচ্ছে।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এল নিনোকে বৈশ্বিক জলবায়ুর জন্য বড় সতর্কসংকেত হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, উষ্ণ হয়ে ওঠা পৃথিবীতে এল নিনো যেন “আগুনে আরও ঘি ঢালার” মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এর প্রভাব আরও বিস্তৃত ও তীব্র হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর সময় সাধারণত বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়া দেখা দেয়। কোথাও অতিবৃষ্টি ও বন্যা, আবার কোথাও দীর্ঘস্থায়ী খরা ও তাপপ্রবাহ বাড়ে। দক্ষিণ এশিয়ার কিছু অংশেও এর প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৩-২৪ সালের এল নিনো ছিল রেকর্ডে থাকা শক্তিশালী ঘটনাগুলোর একটি, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছিল। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হলে কৃষি, খাদ্য উৎপাদন ও জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন জলবায়ু বিশ্লেষকরা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
