| ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর: ০২ জুন ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০২ ০৭:১২:২৭
আজকের স্বর্ণের বাজারদর: ০২ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে স্বর্ণের দাম। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা, তেলের মূল্য বৃদ্ধি এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার বহাল থাকার আশঙ্কায় সোমবার (১ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছে। একই সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫১ দশমিক ৬৫ ডলারে নেমে আসে। একই সময়ে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৪৭৯ দশমিক ২০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে থাকার সম্ভাবনা এবং শক্তিশালী ডলারের কারণে স্বর্ণবাজারে চাপ তৈরি হয়েছে। ডলারের মান বাড়লে অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, ফলে বাজারে চাহিদা কমে যায়।

আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বিশ্লেষক জিম উইকফের মতে, উচ্চ সুদের হার দীর্ঘস্থায়ী হওয়ার প্রত্যাশা স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে বন্ডের ফলন কমা শুরু হলে কিংবা সুদের হার স্থিতিশীল থাকলে বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। সপ্তাহান্তে ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং মূল্যস্ফীতির আশঙ্কাও জোরদার হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার আরও বাড়াতে পারে অথবা দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে। ফলে আগামী দিনে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রতিবেদন এবং ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের বক্তব্য স্বর্ণবাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে, স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩ দশমিক ৯৬ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৯০৮ দশমিক ৯১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৩৪৩ দশমিক ৪ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে দেশে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...