| ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০১ ১৩:০৩:৩৯
ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আইপিএলের পর্দা নেমেছে জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে। আহমেদাবাদের মহারণে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও আলো ছড়িয়েছেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী।

ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি। ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৯টি চার ও ৩টি ছক্কা, যা দলের জয়ে বড় ভূমিকা রেখেছে।

তবে পুরো টুর্নামেন্টে ব্যক্তিগত অর্জনের দিক থেকে সবার ওপরে ছিলেন রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই তিনি এক আসরে জিতেছেন ৫টি বড় পুরস্কার। এর মধ্যে রয়েছে উদীয়মান খেলোয়াড়, সুপার স্ট্রাইকার অব দ্য সিজন, সুপার সিক্সেস অব দ্য সিজন, সর্বোচ্চ রান সংগ্রাহক এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের সম্মাননা।

পুরো আসরে ১৬ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ৭৭৬ রান করেছেন সূর্যবংশী। তার গড় ছিল ৪৮.৫০ এবং অবিশ্বাস্য ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৭২টি ছক্কাও এসেছে তার ব্যাট থেকে, যা দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারা অভিষেক শর্মার চেয়ে ২৯টি বেশি।

রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল। তিনি ৭৩২ রান করে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন।

চার মারার দিক থেকে অবশ্য সবার ওপরে ছিলেন গুজরাটের সাই সুদর্শন। পুরো আসরে ৭৫টি চার মেরে তিনি জিতেছেন সর্বোচ্চ বাউন্ডারির পুরস্কার। অন্যদিকে, গুজরাটের পেসার মোহাম্মদ সিরাজ পেয়েছেন সবচেয়ে বেশি ডট বল করার স্বীকৃতি। ১৭ ম্যাচে তিনি প্রতিপক্ষকে খেলিয়েছেন ১৭২টি ডট বল।

বোলিং বিভাগে সেরা হয়েছেন গুজরাটের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। পুরো আসরে ২১.৫৮ গড়ে ও ৯.৬৮ ইকোনমিতে ২৯ উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কার জিতেছেন তিনি।

এ ছাড়া সেরা ক্যাচের পুরস্কার উঠেছে মানিশ পান্ডের হাতে। আর পুরো মৌসুমে শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সের জন্য ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে পাঞ্জাব কিংস।

টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের আনন্দের মধ্যেও ব্যক্তিগত পারফরম্যান্সে সবচেয়ে বড় চমক হয়ে উঠেছেন কিশোর বৈভব সূর্যবংশী, যিনি একাই কাড়লেন পাঁচটি বড় পুরস্কার।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...