| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে মেসিরা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ৩১ ২০:১০:২৫
আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে মেসিরা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে জুন মাসে যুক্তরাষ্ট্রে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।

মহাযজ্ঞের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা শিবির।

কবে কার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা?

প্রথম প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে।

এরপর দ্বিতীয় প্রীতি ম্যাচে ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ইউরোপের দল আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ জুন সকাল ৬টায়।

কোথায় হবে আর্জেন্টিনার বেস ক্যাম্প?

বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের বিশ্রাম, রিকভারি এবং কৌশলগত প্রস্তুতির জন্য কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা।

টুর্নামেন্ট চলাকালে অনুশীলনের জন্য স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন মেসিরা। ম্যাচের ফাঁকে এখানেই চলবে দলের প্রস্তুতি।

কবে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন?

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে আর্জেন্টিনা। শিরোপাধারী দল হিসেবে এবারও অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...