বেতন বৈষম্য কমাতে নতুন উদ্যোগ, বাড়তি সুবিধা পাচ্ছেন যেসব চাকরিজীবী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল কার্যকর হতে পারে বলে জোর প্রস্তুতি চলছে। নতুন এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও এর সুবিধার আওতায় আসবেন। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য থাকছে বাড়তি সুবিধা ও বেতন বৈষম্য কমানোর উদ্যোগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ মে সচিবালয়ে নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্নস্তরের কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করা হয়েছে।
নতুন বেতন কাঠামোর অন্যতম লক্ষ্য হচ্ছে বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিন ধরে থাকা বেতন বৈষম্য কমানো। এজন্য নিচের গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার আলোচনা চলছে বলে জানা গেছে।
নতুন পে-স্কেলের আওতায় সরকারি চাকরির প্রায় সব স্তরের কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। প্রশাসন, শিক্ষকতা, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যসেবা, বিচার বিভাগসহ বিভিন্ন খাতের কর্মীরা এর সুবিধা পাবেন। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীদের জন্যও আলাদা সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে, যাতে তারাও সমভাবে নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করতে পারেন।
এদিকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও সুখবর রয়েছে। নতুন পে-স্কেলের সঙ্গে পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব উঠেছে। বিশেষ করে কম পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির বিষয়টি আলোচনায় এসেছে।
তথ্য অনুযায়ী, বর্তমানে যেসব পেনশনভোগী মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাচ্ছেন, তারাই সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন। নতুন কাঠামো বাস্তবায়িত হলে নিম্ন আয়ের পেনশনারদের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট বিভাগগুলো আগামী ১ জুলাইয়ের মধ্যে নতুন পে-স্কেল কার্যকর করতে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি মহলের প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নত হবে এবং সরকারি চাকরিতে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
