| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নবম পে স্কেলে মহার্ঘ ভাতা যেভাবে যুক্ত হবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২১ ২১:১৫:০০
নবম পে স্কেলে মহার্ঘ ভাতা যেভাবে যুক্ত হবে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল চালুর প্রস্তুতি চূড়ান্ত করছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের বর্তমানে দেওয়া ১০ শতাংশ মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন চাকরিজীবীরা বাড়তি সুবিধা পাবেন, অন্যদিকে সরকারের অতিরিক্ত ব্যয়ের চাপও তুলনামূলক কমবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন অর্থবছরের শুরু থেকেই নবম পে স্কেল কার্যকরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র বলছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা জুলাই থেকেই বাড়তি বেতন পেতে পারেন।

তবে নবম পে কমিশনের মূল সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। সরকারের পর্যালোচনা কমিটি কিছু ক্ষেত্রে পরিবর্তন এনে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনা করেছে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে আগামী জুলাই থেকে নতুন নির্ধারিত মূল বেতনের ৫০ শতাংশ সমন্বিত অংশ কার্যকর হবে। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ যুক্ত করা হবে। আর ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা, বিশেষ সুবিধা ও অন্যান্য আর্থিক সুবিধা ধাপে ধাপে যুক্ত হতে পারে।

জানা গেছে, বর্তমানে দেওয়া ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন পে স্কেলের সঙ্গে সমন্বয় করায় সরকারের ব্যয় অনেকটাই কমে আসছে। আগে পুরো সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকা প্রয়োজন হতো। এখন তা কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

এদিকে বেতন কমিশনের প্রতিবেদনে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ থাকলেও অনেক ক্ষেত্রে তা সীমিত রাখার চিন্তা করছে সরকার। বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের অতিরিক্ত সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাবে বড় ধরনের পরিবর্তন আনা হয়নি।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে। এতে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন সবচেয়ে বেশি বাড়তে পারে।

এছাড়া বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা, টিফিন ভাতা বাড়ানো এবং প্রতিবন্ধী সন্তান থাকা কর্মীদের জন্য বিশেষ ভাতা চালুর প্রস্তাবও রয়েছে। একই সঙ্গে পেনশনভোগীদের জন্য ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল চালুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগী বড় ধরনের আর্থিক সুবিধা পেতে পারেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...