| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

লাফিয়ে কমে গেল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২০ ২০:০৭:০৮
লাফিয়ে কমে গেল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা তিন দফা মূল্য সমন্বয়ের পর এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছে প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়।

বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানায় বাজুস। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।

অন্যদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি বিক্রি হবে ৩ হাজার ৪৪১ টাকায়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...