| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়ানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২০ ১২:০১:৩৬
বিদ্যুতের দাম বাড়ানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল ও এলপি গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (২০ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এই শুনানির প্রথম দিনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। শুনানিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম উৎপাদন ব্যয় বৃদ্ধির নানা কারণ তুলে ধরেন।

তিনি জানান, ডলার ও জ্বালানির দাম বাড়ার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে চলতি অর্থবছরে প্রায় ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে ৬৫ হাজার ৫৫৫ কোটি টাকায়। তার মতে, প্রতি ইউনিট বিদ্যুতে বর্তমানে প্রায় ৫ টাকা ৯১ পয়সা লোকসান হচ্ছে।

রেজাউল করিম আরও বলেন, বিদ্যুতের দাম না বাড়ালে খাতটি বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়বে এবং সরকারকে বিপুল অঙ্কের ভর্তুকি দিতে হবে।

গণশুনানিতে রাজনৈতিক দল ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে নিজেদের মতামত তুলে ধরেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিকেলে বিদ্যুতের সঞ্চালন চার্জ এবং বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর আলাদা গণশুনানি অনুষ্ঠিত হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...