নতুন পে স্কেল কার্যকর ২০২৬-২৭ অর্থবছর থেকে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে। ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামো বা পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন কাঠামো কার্যকরের পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রণালয় সূত্র বলছে, পুরো বেতন কাঠামো একবারে নয়, বরং তিন অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হতে পারে। এরপর ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা সংযোজন করা হতে পারে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ এবং সরকারের আর্থিক ব্যয় ব্যবস্থাপনা সহজ রাখতে ধাপে ধাপে এই বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানা গেছে।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গত বছর জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের ২২ জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
- বিয়ে-তালাক নিয়ে আসছে নতুন আইন
