| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

তৃতীয় সন্তান নিলেই আর্থিক পুরুষ্কার দেবে সরকার

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৭ ১৪:৪৩:০৪
তৃতীয় সন্তান নিলেই আর্থিক পুরুষ্কার দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: ভারতের অন্ধ্র প্রদেশ সরকার পরিবার পরিকল্পনা নীতিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে নতুন আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, তৃতীয় সন্তান জন্ম নিলে পরিবারকে দেওয়া হবে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্য মিলবে ৪০ হাজার রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (১৬ মে) শ্রীকাকুলাম জেলার নারসান্নাপেটায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে চন্দ্রবাবু নাইডু বলেন, দীর্ঘদিন ধরেই তিনি বিষয়টি নিয়ে চিন্তা করছেন। অতীতে পরিবার পরিকল্পনার পক্ষে কাজ করলেও বর্তমান বাস্তবতায় জনসংখ্যা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “সন্তানই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাই তৃতীয় সন্তানের জন্য ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান নাইডু আরও বলেন, কমে যাওয়া জন্মহার নিয়ে তিনি উদ্বিগ্ন। তার আশঙ্কা, যথাযথ পদক্ষেপ না নিলে ভারতও ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো জনসংখ্যা সংকটে পড়তে পারে।

তার ভাষ্য অনুযায়ী, অর্থনৈতিক চাপের কারণে অনেক দম্পতি এখন এক সন্তানেই সীমাবদ্ধ থাকছেন। আবার কারও প্রথম সন্তান মেয়ে হলে দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্তে প্রভাব পড়ে। জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে প্রতি নারীর গড়ে ২ দশমিক ১ সন্তান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, বিষয়টি ভবিষ্যতের জনসংখ্যা কাঠামো ও রাজনৈতিক প্রতিনিধিত্বের হিসাবের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি দলটির মুখপাত্র অলোক শর্মা বলেছেন, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নীতি নিয়ে জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর আলোচনা প্রয়োজন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...