| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করল মিশর

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৭ ১৪:২৯:০৭
বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করল মিশর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি ঘোষণা করেছে মিশর দূতাবাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং দীর্ঘমেয়াদি ভিসার ফিতে পরিবর্তন আনা হয়েছে।

রোববার (১৭ মে) ঢাকায় অবস্থিত মিশর দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি কিছুটা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত ফি অনুযায়ী, এখন থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য গুনতে হবে ৯ হাজার ২০০ টাকা।

এছাড়া মাল্টিপল এন্ট্রি ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৫০ টাকা। অন্যদিকে, পাঁচ বছর মেয়াদি ভিসার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার ২০০ টাকা।

নতুন এই ফি অবিলম্বে কার্যকর হবে কি না, সে বিষয়ে দূতাবাস থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে মিশরে ভ্রমণ বা কাজের পরিকল্পনা থাকা বাংলাদেশিদের নতুন ভিসা ফি সম্পর্কে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...