নতুন পে-স্কেল যেভাবে কার্যকর হবে বেতন কাঠামো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) নিয়ে বড় ঘোষণা আসতে পারে আগামী বাজেটে। সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, জুনে উপস্থাপিত হতে যাওয়া নতুন অর্থবছরের বাজেটেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। তবে আর্থিক চাপ সামাল দিতে নতুন পে-স্কেল একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
অর্থ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, আগামী ৭ জুন রোববার বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতাতেই নতুন পে-স্কেলের ঘোষণা এবং বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এ লক্ষ্যে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ রাখার বিষয়েও কাজ চলছে। তবে একবারে বড় অঙ্কের ব্যয় অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে বলে ধাপে ধাপে সুবিধা কার্যকর করার কৌশল নিয়েছে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন আংশিক বাড়ানো হতে পারে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা সমন্বয় করা হবে। সরকারের লক্ষ্য, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে নতুন পে-স্কেলের পূর্ণ সুবিধা নিশ্চিত করা।
নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি চাকরিজীবী এবং প্রায় ৯ লাখ পেনশনার বা অবসরভোগী সরাসরি উপকৃত হবেন। ২০১৫ সালে সর্বশেষ পে-স্কেল ঘোষণার পর এক দশকের বেশি সময় পেরিয়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা।
প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির সম্ভাব্য কাঠামোও আলোচনায় রয়েছে। তবে সরকার জানিয়েছে, চূড়ান্ত গেজেট প্রকাশের আগে এ তালিকায় পরিবর্তন আসতে পারে।
গ্রেড প্রস্তাবিত বেতন স্কেল (টাকা)
গ্রেড-১ ১,৬০,০০০ (নির্ধারিত)
গ্রেড-২ ১,৩২,০০০–১,৫৩,০০০
গ্রেড-৩ ১,১৩,০০০–১,৪৮,৮০০
গ্রেড-৪ ১,০০,০০০–১,৪২,৪০০
গ্রেড-৫ ৮৬,০০০–১,৩৯,৭০০
গ্রেড-৬ ৭১,০০০–১,৩৪,০০০
গ্রেড-৭ ৫৮,০০০–১,২৬,৮০০
গ্রেড-৮ ৪৭,২০০–১,১৩,৭০০
গ্রেড-৯ ৪৫,১০০–১,০৮,৮০০
গ্রেড-১০ ৩২,০০০–৭৭,৩০০
গ্রেড-১১ ২৫,০০০–৬০,৫০০
গ্রেড-১২ ২৪,৩০০–৫৮,৭০০
গ্রেড-১৩ ২৪,০০০–৫৮,০০০
গ্রেড-১৪ ২৩,৫০০–৫৬,৮০০
গ্রেড-১৫ ২২,৮০০–৫৫,২০০
গ্রেড-১৬ ২১,৯০০–৫২,৯০০
গ্রেড-১৭ ২১,৪০০–৫১,৯০
গ্রেড-১৮ ২১,০০০–৫০,৯০০
গ্রেড-১৯ ২০,৫০০–৪৯,৬০০
গ্রেড-২০ ২০,০০০–৪৮,৪০০
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ আগস্ট ২০২৬
- একাদশে ভর্তি কবে? আবেদন, ফল ও ক্লাস শুরুর সূচি
- পে-স্কেল নিয়ে শেষ সচিব কমিটির বৈঠক, বড় বেতন বৃদ্ধির সুপারিশ
- শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নবম পে-স্কেলে কার বেতন কত, জানা গেল নতুন প্রস্তাব
- দেশের বাজারে ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনার দাম
- একাদশে ভর্তি শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়সূচি
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে নতুন দর কত
- Honda Hornet 125 কবে আসবে বাংলাদেশে? জানুন সম্ভাব্য দাম
- নবম পে-স্কেল নিয়ে বড় খবর, জুলাই থেকে আংশিক বাস্তবায়ন
- পা দিয়ে জায়নামাজ সোজা করলে কি গুনাহ হয়? ইসলাম কী বলে
- বাংলাদেশে ইনফিনিক্স HOT 70 Pro 5G, দাম কত ফিচার কি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
