| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

জামালপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৬ ২১:৫৫:৪৪
জামালপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সকালে পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি কার্যালয় ছিল। বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে টানা কয়েক দিন সেটি বন্ধ ছিল।

সকালে স্থানীয় সুলতান ভূঁইঞা বাজারে গিয়ে কার্যালয়ের তালা খোলা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে তিনি দেখেন, ব্যানার, ফেস্টুন, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

খবর পেয়ে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, এটি পরিকল্পিত নাশকতা হতে পারে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, এটি দুর্বৃত্তদের কাজ হতে পারে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ...