| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৫ ২১:৪০:৩৩
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকার ধামরাইয়ে আগামীকাল শনিবার (১৬ এপ্রিল) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই উপকেন্দ্রের ১এ ও ২বি ফিডারের বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম।

জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে ধামরাই পৌরসভাসহ একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১ নম্বর ফিডারের আওতায় থাকবে ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, বউবাজার, নতুন দক্ষিণপাড়া, কমিশনার মোড়, খাতরা, বাসাইল, বাড়িগাঁও (আংশিক), লাড়ুয়াকুন্ডু, কসমস (আংশিক), কুল্লাসহ আশপাশের সব এলাকা। এসব এলাকায় পুরো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে ২ নম্বর ফিডারের আওতায় ধামরাই বাজার, ধামরাই উপজেলা, পৌরসভা, লাকুরিয়াপাড়া, হুজুরিটোলা, বিজয়নগর, যাত্রাবাড়ী, সৈয়দপুর, পাঠানটোলা, পূর্ব কায়েতপাড়া ও পশ্চিম কায়েতপাড়াসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...