এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জামায়াত নেতার ছেলে নিহত
নিজস্ব প্রতিবেদক: রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের নাম আব্দুর রহিম (৩০)। তিনি উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় এক জামায়াত নেতার সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার খোঁজে গত বছর আব্দুর রহিম রাশিয়ায় যান। পরে তিনি রুশ বাহিনীর সঙ্গে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে, অর্থাৎ ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নেন।
চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধের রুশ নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় গত ২ মে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনি নিহত হন বলে জানা গেছে।
পরিবার জানায়, কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন সূত্রের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। নিহতের বাবা আজিজুল হক স্থানীয়ভাবে পুটিজানা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে পরিচিত।
স্থানীয় জনপ্রতিনিধি মোছা. আফরোজা আক্তার বলেন, খবর পাওয়ার পর থেকেই পরিবারে শোক নেমে এসেছে। তারা সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সহায়তা চেয়েছেন।
একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি হতাহত হয়েছেন বলে জানা গেছে। কিশোরগঞ্জের রহিমগঞ্জ উপজেলার রিয়াদ রশিদ (২৮) নামের আরেক বাংলাদেশি নিহত হয়েছেন।
এছাড়া লিমন দত্ত নামে আরও একজন আহত হয়ে একটি পা হারিয়েছেন বলে সূত্র জানিয়েছে। একই হামলায় এক নাইজেরিয়ান নাগরিকও নিহত হন।
ঘটনাটি প্রকাশের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া তরুণদের যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- ৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত
- মালয়েশিয়ায় যেতে বাংলাদেশিদের আবেদন শুরু, অগ্রাধিকার পাবেন যারা
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- ইন্টার মায়ামি বনাম মন্তের ম্যাচ; সরাসরি যেভাবে দেখবেন
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ আগস্ট ২০২৬
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ৫টি ১২৫ সিসির বাইক, মাইলেজ ও দাম
- Bajaj Pulsar N160 S: দাম, ইঞ্জিন, ফিচার ও স্পেসিফিকেশন
