| ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

নম্বর প্লেট ও আরএফআইডি ছাড়া যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১২ ১০:০২:৪০
নম্বর প্লেট ও আরএফআইডি ছাড়া যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকেই কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১২ মে) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপি জানায়, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক। তবে অনেক যানবাহনে এখনো বিআরটিএ সরবরাহ করা নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছে না। কেউ নির্ধারিত স্থানের বাইরে নম্বর প্লেট লাগাচ্ছেন, আবার কেউ হাতে লেখা বা রঙ করা নম্বর ব্যবহার করছেন।

এছাড়া অনেক মালিক নম্বর প্লেটের ফি পরিশোধ করলেও এখনো বিআরটিএ থেকে প্লেট সংগ্রহ করেননি বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বহু যানবাহনের উইন্ডশিল্ডে থাকা আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় পাওয়া যাচ্ছে।

ডিএমপির মতে, এসব কারণে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি ও শৃঙ্খলা রক্ষায় জটিলতা তৈরি হচ্ছে।

এ অবস্থায় যানবাহনের মালিক ও চালকদের দ্রুত বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বর প্লেট সঠিক স্থানে স্থাপন এবং আরএফআইডি ট্যাগ কার্যকর আছে কি না তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পুলিশ।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...