| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আওয়ামী আমলের এপিপি এখন বিএনপির এমপি প্রার্থী

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ২০ ১৯:৩৩:২৯
আওয়ামী আমলের এপিপি এখন বিএনপির এমপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য অঞ্চল থেকে অ্যাডভোকেট মাধবী মারমাকে মনোনীত করেছে বিএনপি। তবে মনোনয়ন পাওয়ার পর থেকেই তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে দলের ভেতরে-বাইরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে তার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন এবং বর্তমানে বিএনপির টিকিটে এমপি হওয়ার সুযোগ পাওয়া নিয়ে তৃণমূল নেতাকর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।

আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ

বান্দরবান জেলা বিএনপির দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের দাবি, অ্যাডভোকেট মাধবী মারমা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অধীনে সহকারী পাবলিক প্রসিকিউটরের (এপিপি) দায়িত্ব পালন করেছেন। এমনকি ২০১৫ সালে তিনি আওয়ামী সরকার মনোনীত নোটারি পাবলিকের আইনজীবীও ছিলেন। দলের দুঃসময়ে রাজপথে কোনো সক্রিয় ভূমিকা বা দলীয় পদবি না থাকা সত্ত্বেও তাকে মনোনয়ন দেওয়ায় ত্যাগী নেত্রীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়

মাধবী মারমার মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ট্রল ও সমালোচনামূলক পোস্ট দেখা যাচ্ছে। বান্দরবানের জিয়া সাইবার ফোর্সের নেতারা এবং সাধারণ কর্মীরা ব্যাঙ্গাত্মকভাবে তাকে মেধাবী হিসেবে উল্লেখ করে বলছেন, যিনি আওয়ামী লীগ আমলে এপিপি ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সময়েও সুবিধা নিয়েছেন, তিনিই এখন বিএনপির এমপি প্রার্থী।

তৃণমূল নেতাদের প্রতিক্রিয়া

বান্দরবান শ্রমিকদলের প্রচার সম্পাদক জগদ্বীস বড়ুয়া জানান, মাধবী মারমা কখনোই দলের সক্রিয় কর্মী ছিলেন না। নির্বাচনের আগে থেকেই তার আসা-যাওয়া শুরু হয়। ত্যাগীদের মূল্যায়ন না করে তাকে মনোনয়ন দেওয়া অনেককেই মর্মাহত করেছে।

তবে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রশিদ কিছুটা কৌশলী অবস্থান নিয়েছেন। তিনি জানান, অধিকাংশ নেতাকর্মী জেলা পর্যায়ের উম্মে কুলসুম সুলতানা লীনাকে সমর্থন করেছিলেন। মাধবী মারমার দলীয় পদ না থাকলেও তিনি মিছিলে আসতেন। তবে শেষ পর্যন্ত হাই কমান্ডের সিদ্ধান্তকেই তিনি সাধুবাদ জানিয়েছেন।

যোগাযোগের চেষ্টা

বিতর্কের বিষয়ে বক্তব্য নিতে মাধবী মারমাকে একাধিকবার কল এবং মেসেজ পাঠানো হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে মনোনয়ন নিয়ে তৈরি হওয়া এই ধূম্রজাল মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি করছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...