| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ১৮ ২২:০৪:৩৬
বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: আকাশ বিজ্ঞানের এক বিরল ঘটনার সাক্ষী হলো সংযুক্ত আরব আমিরাত। শনিবার (১৮ এপ্রিল) সেখানে দিনের উজ্জ্বল আলোতেই হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের নতুন চাঁদ দেখা গেছে। এই ব্যতিক্রমী ঘটনার পর জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন। খবর গালফ নিউজের।

বিরল মহাজাগতিক দৃশ্য

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদার নেতৃত্বে একটি গবেষক দল স্থানীয় সময় সকাল ১০টায় এই নতুন চাঁদের ছবি তুলতে সক্ষম হন। সাধারণত রাতে চাঁদের দেখা মিললেও সূর্যের প্রখর আলোয় ১৬.৫ ঘণ্টা বয়সী এই চাঁদের উপস্থিতি বিজ্ঞানীদের কাছে বেশ বিস্ময়কর। পর্যবেক্ষণে দেখা গেছে, চাঁদটি তখন সূর্য থেকে ১১.৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।

কবে হতে পারে ঈদুল আজহা?

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হতে পারে। সেই অনুযায়ী, হজের প্রধান অংশ বা পবিত্র আরাফাত দিবস পালিত হবে ২৬ মে (মঙ্গলবার)। তবে চূড়ান্ত তারিখ জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

৯ দিনের দীর্ঘ ছুটির হাতছানি

ঈদুল আজহাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সাধারণত চার দিনের সরকারি ছুটি থাকে। তবে ক্যালেন্ডার অনুযায়ী সাপ্তাহিক ছুটি যুক্ত হলে এই অবকাশকাল মোট ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে। এই সম্ভাবনায় এখন থেকেই উৎসবের প্রস্তুতি ও দীর্ঘ ছুটির অপেক্ষায় আছেন প্রবাসীসহ স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, আরব্য দেশগুলোর একদিন পর সাধারণত বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে বাংলাদেশে ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...