| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দেখা গেছে চাঁদ, বাংলাদেশে সম্ভাব্য ছুটি ও ঈদুল আজহার তারিখ ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ১৮ ২১:২৭:১৯
দেখা গেছে চাঁদ, বাংলাদেশে সম্ভাব্য ছুটি ও ঈদুল আজহার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আকাশ বিজ্ঞানের এক বিরল ঘটনার সাক্ষী হলো সংযুক্ত আরব আমিরাত। শনিবার (১৮ এপ্রিল) সেখানে দিনের উজ্জ্বল আলোতেই হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের নতুন চাঁদ দেখা গেছে। এই ঘটনার পরপরই ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহা কবে হতে পারে, তার একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

বিরল মহাজাগতিক দৃশ্য

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদার নেতৃত্বে একটি গবেষক দল স্থানীয় সময় সকাল ১০টায় এই নতুন চাঁদের ছবি তুলতে সক্ষম হন। সাধারণত রাতে চাঁদের দেখা মিললেও সূর্যের প্রখর আলোয় ১৬.৫ ঘণ্টা বয়সী এই চাঁদের উপস্থিতি বিজ্ঞানীদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ।

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ২৭ মে (বুধবার)। সেই অনুযায়ী, পবিত্র আরাফাত দিবস পালিত হবে ২৬ মে (মঙ্গলবার)।

নিয়ম অনুযায়ী, মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে সাধারণত চাঁদ দেখা যায়। সেই হিসেবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ২৮ মে (বৃহস্পতিবার) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

দীর্ঘ ছুটির হাতছানি

২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে (বৃহস্পতিবার) ঈদ হলে ২৯ ও ৩০ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে বাংলাদেশেও সরকারি কর্মজীবীদের জন্য টানা কয়েক দিনের একটি বড় ছুটির সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে ৯ দিনের লম্বা অবকাশের সম্ভাবনা দেখছেন প্রবাসীরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...