| ঢাকা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ বছর পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া: জানুন সূচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ১৭ ১৬:৫১:৩৩
১৫ বছর পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া: জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় দশক পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। সবশেষ ২০১১ সালে সাকিব আল হাসানের দলের বিপক্ষে ওয়ানডে খেলেছিল অজিরা। মাঝের দীর্ঘ সময়ে টেস্ট বা টি-টোয়েন্টি খেলতে আসলেও ওয়ানডে ফরম্যাটে আর মুখোমুখি হওয়া হয়নি দুই দলের। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের জুন মাসেই মাঠে নামবে দুদল।

সফরের সূচি ও ভেন্যু

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি অনুযায়ী, আগামী ৯ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে।

ওয়ানডের পর টি-টোয়েন্টি লড়াই

ওয়ানডে সিরিজ শেষ করে দুদল উড়াল দেবে চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিবর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন। এই সিরিজ শেষ হওয়ার মাত্র এক মাস পর ফিরতি সফরে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ জাতীয় দল।

অতীত পরিসংখ্যান

অতীতের পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের জন্য কিছুটা কঠিন। এর আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের অধীনে এবং ২০১১ সালে মাইকেল ক্লার্কের অধীনে দুইবারই ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। তবে বর্তমান টাইগার বাহিনী ঘরের মাঠে যে কোনো দলের জন্য বড় চ্যালেঞ্জ, তাই ১৫ বছর পর অজিদের বিপক্ষে এই লড়াই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ড সিরিজে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক ...

ফুটবল

রাত ৯টা ১৫ মিনিটে বার্সেলোনা-দেপোর্তিভো ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯টা ১৫ মিনিটে বার্সেলোনা-দেপোর্তিভো ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

স্প্যানিশ লা লিগায় আজ মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ও দেপোর্তিভো লা করুনা। ...

রাউন্ড-৩২-এর লড়াইয়ে আগামীকাল মুখোমুখি আর্জেন্টিনা ও মেক্সিকো, যেভাবে দেখবেন

রাউন্ড-৩২-এর লড়াইয়ে আগামীকাল মুখোমুখি আর্জেন্টিনা ও মেক্সিকো, যেভাবে দেখবেন

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্বে জমে উঠছে শেষ ষোলোর টিকিট পাওয়ার লড়াই। রাউন্ড অব ৩২-এর ...