| ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

আসছে নতুন সম্পদ কর: যেভাবে নির্ধারিত হবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ১৭ ১৪:৫৭:৩৪
আসছে নতুন সম্পদ কর: যেভাবে নির্ধারিত হবে

নিজস্ব প্রতিবেদক: রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করতে এবং ধনিক শ্রেণির ওপর করের চাপ বাড়াতে বড় পরিবর্তন আনছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে বিদ্যমান সারচার্জ ব্যবস্থা তুলে দিয়ে প্রগতিশীল সম্পদ কর চালুর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই পদ্ধতিতে সম্পদের দলিল মূল্যের পরিবর্তে মৌজামূল্য বা বাজারমূল্যকে প্রাধান্য দেওয়া হবে।

কেন এই পরিবর্তন?

এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে দলিল মূল্যের ওপর সারচার্জ হিসাব করায় রাজধানীর গুলশান, বনানী বা ধানমন্ডির মতো এলাকার অনেক সম্পদশালী ব্যক্তি করের আওতার বাইরে থেকে যান। নতুন নিয়মে বাজারমূল্য বিবেচনা করায় করের পরিধি অনেক বাড়বে। প্রাথমিকভাবে সম্পদ কর আইন ও বিধিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে এবং সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পেলে এটি বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।

সম্পদ করের হার ও হিসাব

নতুন নিয়ম অনুযায়ী, সম্পদের ৪ কোটি টাকার সীমা অপরিবর্তিত থাকছে। তবে কর আদায়ের পদ্ধতি বদলে যাবে:

* ৪ কোটি থেকে ১০ কোটি টাকার সম্পদ: সম্পদের মূল্যের ০.৫০% কর।

* ১০ কোটি থেকে ২০ কোটি টাকার সম্পদ: ১% কর।

* ২০ কোটি থেকে ৫০ কোটি টাকার সম্পদ: ১.৫০% কর।

* ৫০ কোটি টাকার বেশি সম্পদ: ২% কর।

করের বোঝা কি বাড়বে?

এনবিআরের প্রস্তাবনা অনুযায়ী, সম্পদ কর কোনোভাবেই একজন করদাতার বার্ষিক প্রদেয় আয়করের বেশি হবে না। যেমন—কারও সম্পদ কর হিসাব করে ৩ লাখ টাকা হলেও যদি তার আয়কর ১ লাখ টাকা হয়, তবে তাকে সম্পদ কর দিতে হবে সর্বোচ্চ ১ লাখ টাকাই। এর ফলে উচ্চবিত্তদের করের পরিমাণ বর্তমানের তুলনায় বাড়বে, তবে তা অসহনীয় হবে না।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা

বর্তমানে সারচার্জের মাধ্যমে বছরে প্রায় ১ হাজার কোটি টাকা আদায় হলেও সম্পদ কর চালু হলে তা ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে এনবিআর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের মতো উন্নত দেশগুলোতেও জিডিপির ২ থেকে ৪ শতাংশ পর্যন্ত সম্পদ কর আদায় করা হয়।

বিশেষজ্ঞ মতামত

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ এই উদ্যোগকে ইতিবাচক মনে করলেও সম্পদের সঠিক মূল্যায়ন বা ভ্যালুয়েশন নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কর সংস্কৃতি দুর্বল হওয়ায় জোরপূর্বক কিছু চাপিয়ে দিলে সম্পদ গোপনের প্রবণতা বাড়তে পারে, যা অপ্রদর্শিত অর্থের আকার বৃদ্ধি করবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...