| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের বড় নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০২ ১৭:০৬:৩৭
সরকারি চাকরিজীবীদের বড় নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক কাজে গতিশীলতা আনা এবং সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন অফিস নির্দেশিকা জারি করেছে সরকার। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সকালের নির্ধারিত সময়ে ডেস্কে থাকা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি এই নিয়ম পালনে কিছুটা শিথিলতা লক্ষ্য করায় নতুন করে কঠোর নির্দেশনা দেওয়া হলো। নির্দেশনায় বলা হয়েছে, সকালের ওই নির্দিষ্ট সময়ে কোনো দাপ্তরিক মিটিং বা কর্মসূচি রাখা যাবে না যাতে নাগরিক সেবা বিঘ্নিত না হয়।

বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে নোটিশে বেশ কিছু সুনির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা ও পর্দা খুলে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অফিসের এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা সবসময় ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। এছাড়া কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখা এবং করিডোর বা টয়লেটে অপ্রয়োজনীয় আলো পরিহার করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, অফিস সময়ের পর কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারসহ সব ইলেকট্রনিক যন্ত্রপাতি সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া যেকোনো ধরনের চাকচিক্যময় আলোকসজ্জা পরিহার করার পাশাপাশি অফিস প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়মগুলো যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা তদারকি করতে প্রতিটি দপ্তর ও সংস্থাকে অবিলম্বে একটি করে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দিয়েছে সরকার।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...