রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের প্রভাবে দেশে সৃষ্ট বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এখন থেকে ঢাকাসহ সারা দেশের সব দোকানপাট, বাণিজ্যিক বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত জ্বালানি সাশ্রয় এবং বিদ্যুৎ অপচয় রোধে সরকারের পাশে দাঁড়াতেই ব্যবসায়ীরা এই উদ্যোগ নিয়েছেন।
তবে জনস্বার্থ বিবেচনা করে কিছু জরুরি সেবা এই নিয়মের বাইরে রাখা হয়েছে। হোটেল, ফার্মেসি (ওষুধের দোকান), কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠান আগের মতোই স্বাভাবিক সময় অনুযায়ী খোলা রাখা যাবে। বিদ্যুৎ সাশ্রয়ের এই পদক্ষেপে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে ব্যবসায়ী সংগঠনটি।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
