নতুন পে-স্কেল বাস্তবায়ন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার নেতিবাচক প্রভাব বাংলাদেশে আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই প্রেক্ষাপটে দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষা ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকারি চাকুরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল আপাতত পিছিয়ে দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।
আইএমএফ-এর মতে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জ্বালানি ও খাদ্য সংকট সামনে আরও প্রকট হতে পারে। এই মুহূর্তে নতুন বেতন কাঠামো কার্যকর করলে বাজারে মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এছাড়া নতুন পে-স্কেলের জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের অর্থের জোগান দেওয়া সরকারের বর্তমান আর্থিক পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আইএমএফ আরও মনে করে, কেবল সরকারি খাতে বেতন বাড়ানো হলে বেসরকারি খাতের বিশাল জনগোষ্ঠী চরম বৈষম্য ও আর্থিক চাপের মুখে পড়বে। সম্প্রতি আইএমএফ-এর এশীয় অঞ্চলের প্রধান কৃষ্ণা শ্রীনিবাসন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে এই উদ্বেগের কথা জানান।
অর্থবিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান সংকট সামাল দিতে নতুন পে-স্কেলের জন্য বরাদ্দ থাকা প্রায় ৪০ হাজার কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকিতে স্থানান্তর করা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই সরকারের ব্যাংকঋণ লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি অর্থাৎ ৫৩ হাজার ৩৮৬ কোটি টাকা ছাড়িয়েছে। পাশাপাশি রাজস্ব আদায়েও বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে, যার পরিমাণ ইতোমধ্যে ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
এমন পরিস্থিতিতে নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকার ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য পরামর্শ দিয়েছেন, পূর্ববর্তী সরকারের দেওয়া প্রতিবেদনটি সরাসরি গ্রহণ না করে নতুন একটি কমিশন গঠনের মাধ্যমে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে বিষয়টি পুনরায় পর্যালোচনা করা প্রয়োজন।
তবে সরকারি চাকুরিজীবীদের জন্য আশার আলো হলো, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার এই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত মতামত নিয়েছেন। আগামী বাজেটের কাজ শুরু হলে এই সুপারিশমালা পুনরায় পর্যালোচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা, জানুন ফলাফল
- Realme 16x 5G লঞ্চ, ৭,০০০mAh ব্যাটারি ও ১৪৪Hz ডিসপ্লে
- পে-স্কেল নিয়ে শেষ সচিব কমিটির বৈঠক, বড় বেতন বৃদ্ধির সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ আগস্ট ২০২৬
- দেশের বাজারে ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনার দাম
- একাদশে ভর্তি কবে? আবেদন, ফল ও ক্লাস শুরুর সূচি
- নবম পে-স্কেল নিয়ে বড় খবর, জুলাই থেকে আংশিক বাস্তবায়ন
- একাদশে ভর্তি শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়সূচি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৩ আগস্ট ২০২৬
- পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের ক্ষোভ বাড়ছে
- ডারউইন টেস্টে অলআউট অস্ট্রেলিয়া; লাইভ স্কোর
- নবম পে-স্কেলে কার বেতন কত, জানা গেল নতুন প্রস্তাব
- বিদ্যুৎ সংকট কাটাতে নতুন কৌশল, আজই মিলতে পারে স্বস্তি
