| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

পে স্কেল বাস্তবায়নে ‘না’

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০২ ১০:০২:২৯
পে স্কেল বাস্তবায়নে ‘না’

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশে আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারি চাকুরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।

আইএমএফ-এর মতে, বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতিতে জ্বালানি ও খাদ্য সংকট সামনে আরও বাড়তে পারে। এই মুহূর্তে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করলে বাজারে মুদ্রাস্ফীতির চাপ সামলানো অসম্ভব হয়ে পড়বে। এছাড়া পে-স্কেলের জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের অর্থের জোগান দেওয়া সরকারের জন্য কঠিন হবে। সংস্থাটি আরও মনে করে, কেবল সরকারি খাতে বেতন বাড়ালে বেসরকারি খাতের বিশাল জনগোষ্ঠী প্রচণ্ড আর্থিক চাপের মুখে পড়বে। সম্প্রতি আইএমএফ-এর এশীয় অঞ্চলের প্রধান কৃষ্ণা শ্রীনিবাসন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে এই পরামর্শ দেন।

অর্থবিভাগ সূত্রে জানা গেছে, সংকট মোকাবিলায় নতুন পে-স্কেলের জন্য বরাদ্দ থাকা প্রায় ৪০ হাজার কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকিতে স্থানান্তর করা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই সরকারের ব্যাংকঋণ ৫৩ হাজার ৩৮৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি। রাজস্ব আদায়েও বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে, যার পরিমাণ ইতোমধ্যে ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

এই প্রেক্ষাপটে নতুন পে-স্কেল বাস্তবায়নে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে সরকার। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য পরামর্শ দিয়েছেন, আগের সরকারের প্রস্তাবিত প্রতিবেদনটি সরাসরি গ্রহণ না করে নতুন একটি কমিশন গঠন করে বিষয়টি পর্যালোচনা করা উচিত।

তবে সরকারি চাকুরিজীবীদের জন্য আশার কথা হলো, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার এই বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে মতামত নিয়েছেন। বাজেট প্রণয়নের আনুষ্ঠানিক কাজ শুরু হলে এই সুপারিশমালা পুনরায় পর্যালোচনা করা হতে পারে বলে জানা গেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...