| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

এলপিজি গ্যাসের দাম নিয়ে নতুন ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০১ ১৪:২৭:১৩
এলপিজি গ্যাসের দাম নিয়ে নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসের জন্য এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণের ঘোষণা আসতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বিইআরসি কার্যালয় থেকে এই নতুন দামের নির্দেশনা জারি করা হবে।

এর আগে গত ২ মার্চ সর্বশেষ এলপিজি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। এলপিজি সিলিন্ডারের পাশাপাশি আগামীকাল অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত মার্চ মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এখন আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে এপ্রিল মাসে এই দাম বাড়বে না কমবে, তা জানতে আগামীকাল বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

৩০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের ...