| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ২৮ ২১:১৫:৪৮
৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম নিয়ে অস্থিরতা থামছেই না। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ানো হলো মূল্যবান এই ধাতুর দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানিয়েছে, নতুন এই দাম আজ বিকেল ৪টা থেকেই সারাদেশে কার্যকর করা হয়েছে।

কেন বারবার বাড়ছে দাম

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি এবং বিশ্ববাজারের অস্থিরতা বিবেচনা করে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও দাম পুনর্নির্ধারণ করতে বাধ্য হয়েছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং।

সকালে একবার দাম বাড়ানোর পর বিকেলের এই বড় উল্লম্ফন সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে। এর ফলে দেশের ইতিহাসে সোনা এখন তার সর্বোচ্চ মূল্যের রেকর্ড স্পর্শ করলো।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...