| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১ এপ্রিল থেকে জ্বালানি তেল রপ্তানি বন্ধ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ২৮ ২০:৪৯:৩৭
১ এপ্রিল থেকে জ্বালানি তেল রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মাঝে বড় সিদ্ধান্ত নিল রাশিয়া। আগামী ১ এপ্রিল থেকে দেশটিতে উৎপাদিত পেট্রোল বা গ্যাসোলিন রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে পুতিন সরকার। শনিবার (২৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক গত শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করার প্রয়োজনীয় খসড়া তৈরির নির্দেশ দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা প্রাথমিক পর্যায়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে।

রপ্তানি বন্ধের কারণ:

আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্বব্যাপী তেল ও তেলজাত পণ্যের বাজারে এক ধরণের অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে দামের ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে রুশ জ্বালানির উচ্চ চাহিদা থাকলেও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এবং তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সরবরাহ ও বিগত বছরের অভিজ্ঞতা:

রুশ সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে দেশটিতে অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের পর্যায়েই রয়েছে, যা অভ্যন্তরীণ বাজারে তেলজাত পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে। উল্লেখ্য, গত বছর রাশিয়ার কয়েকটি তেল শোধনাগারে ইউক্রেনের হামলা এবং মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে কিছু অঞ্চলে পেট্রোলের তীব্র সংকট দেখা দিয়েছিল। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি রোধ করতেই এবার আগেভাগে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিল মস্কো।

শিল্প সূত্রের তথ্যমতে, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রোল রপ্তানি করেছিল, যা দৈনিক গড়ে প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান। রাশিয়ার এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন করে প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...