একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিন ছুটি
১ দিন ম্যানেজ করলেই টানা ৪ দিন ছুটি! ফেব্রুয়ারি শুরু হচ্ছে বড় সুখবর দিয়ে
নিজস্ব প্রতিবেদক: কাল শেষ হচ্ছে ২০২৬ সালের প্রথম মাস জানুয়ারি। আর নতুন মাস ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবী ও ব্যাংক কর্মকর্তাদের জন্য অপেক্ষা করছে লম্বা ছুটির এক দারুণ সুযোগ। মাত্র একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিন কাটানোর সুযোগ পাবেন তারা।
ছুটির হিসাব যেভাবে মিলছে
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সরকারের নির্বাহী আদেশে শবে বরাতের পরের দিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
মজার ব্যাপার হলো, ৪ ফেব্রুয়ারি বুধবার ছুটির পর ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অফিস খোলা। কিন্তু তার পরের দুদিন অর্থাৎ ৬ ও ৭ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) যথাক্রমে সাপ্তাহিক ছুটি। ফলে কেউ যদি মাঝখানের ওই একদিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অফিস থেকে ছুটি বা নৈমিত্তিক ছুটি (CL) ম্যানেজ করতে পারেন, তবে তিনি ৩ ফেব্রুয়ারি অফিস শেষ করে টানা ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
২০২৬ সালের ছুটির পঞ্জিকা যা বলছে:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশের ছুটিও ১৪ দিন। তবে এই ২৮ দিনের ছুটির মধ্যে ৯ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। এছাড়া বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য নির্দিষ্ট ঐচ্ছিক ছুটি তো থাকছেই।
আসন্ন এই লম্বা ছুটির সুযোগ কাজে লাগিয়ে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভ্রমণের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
- ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা পাবেন না
