| ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

নতুন পে-স্কেল: শঙ্কায় যে প্রশ্ন তুলল টিআইবি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ২৬ ১৪:৫৬:১৯
নতুন পে-স্কেল: শঙ্কায় যে প্রশ্ন তুলল টিআইবি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগকে যৌক্তিক বললেও, এর অর্থনৈতিক সক্ষমতা ও স্বচ্ছতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই প্রতিক্রিয়া জানায়।

অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের আহ্বান

টিআইবি বলছে, বর্তমান পরিস্থিতিতে বেতন বাড়ানো প্রয়োজন, তবে এই বিশাল ব্যয়ের বোঝা বহন করার মতো অর্থনৈতিক সক্ষমতা রাষ্ট্রের আছে কি না, তা গুরুত্বের সাথে যাচাই করতে হবে। অতিরিক্ত অর্থ যোগান দিতে গিয়ে সাধারণ মানুষের ওপর যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকে নজর দেওয়া জরুরি।

জনপ্রশাসনে সংস্কার ও দায়বদ্ধতা

সংস্থাটি জোর দিয়ে বলেছে, যাদের ট্যাক্সের টাকায় কর্মচারীদের বেতন হয়, সেই জনগণ যেন সহজে সেবা পায় তা নিশ্চিত করতে হবে। কেবল বেতন বাড়ালেই চলবে না, জনপ্রশাসনে প্রয়োজনীয় সংস্কার ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করার দাবিও জানায় সংস্থাটি।

দুর্নীতি বাড়ার শঙ্কা

টিআইবি তাদের বিজ্ঞপ্তিতে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে, সরকারি খাতে অনিয়ম ও দুর্নীতি রোধে যদি কার্যকর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না হয়, তবে এই নতুন পে-স্কেল হিতে বিপরীত হতে পারে। যথাযথ তদারকি না থাকলে এটি ‘ঘুষ ও দুর্নীতির প্রিমিয়াম’ বৃদ্ধির হাতিয়ারে পরিণত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

রোনান সুলিভানকে নিয়ে সাফের প্রাথমিক দল বাংলাদেশের

রোনান সুলিভানকে নিয়ে সাফের প্রাথমিক দল বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ...

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড ...