গণভোট নিয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বড় ঘোষণা
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
সেনাপ্রধান তার বক্তব্যে দায়িত্ব পালনের সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয় এবং কার্যকর কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের নির্বাচনী প্রস্তুতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। চট্টগ্রামের সার্বিক নির্বাচনী পরিবেশ দেখে সেনাপ্রধান সন্তোষ প্রকাশ করেন। সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সিএমপি কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিন কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষেও বেসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। সেখানে তিনি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পৌঁছে তিনি 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন এবং সবার সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
