| ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

শৈত্যপ্রবাহ নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ২৪ ০৮:৪৮:৪৮
শৈত্যপ্রবাহ নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও আবারও জেঁকো বসতে শুরু করেছে শীত। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে তাপমাত্রা কিছুটা বাড়লেও পঞ্চগড়, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক পরবর্তী ২৪ ঘণ্টার এই পূর্বাভাস নিশ্চিত করেছেন।

শৈত্যপ্রবাহের কবলে ৩ জেলা

পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

কুয়াশা ও তাপমাত্রা আপডেট:

* কুয়াশা: শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

* তাপমাত্রা: সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

* সর্বনিম্ন তাপমাত্রা: গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে (৯.৮ ডিগ্রি সেলসিয়াস)।

* সর্বোচ্চ তাপমাত্রা: দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে (৩১.৩ ডিগ্রি সেলসিয়াস)।

সিনপটিক অবস্থা:

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

প্রথম ২০০ ম্যাচে মেসি নাকি ইয়ামাল, পরিসংখ্যানে কে এগিয়ে

প্রথম ২০০ ম্যাচে মেসি নাকি ইয়ামাল, পরিসংখ্যানে কে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি লামিন ইয়ামাল, ক্যারিয়ারের শুরুর দিকে কে ছিলেন বেশি কার্যকর? ফুটবলপ্রেমীদের ...

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে ...