| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ০২ ২১:৪৬:৪০
বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে আসছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নকশায় শহীদ মিনার ও সুপ্রিম কোর্ট

পুরো নোটে সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে। নতুন নোটটির সামনের দিকে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলা। নোটের পেছনে শোভা পাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে '৫০০' এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে।

জালিয়াতি রোধে ১০ ধরনের বৈশিষ্ট্য

জালিয়াতি রোধে নোটটিতে মোট ১০ ধরনের বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:

* রঙ পরিবর্তনশীল কালি: নোট নাড়ালে ডান পাশের '৫০০' লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হবে।

* নিরাপত্তা সুতা: লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো এই সুতা আলোতে ধরলে '৫০০ টাকা' লেখাটি দৃশ্যমান হয়।

* ইন্টাগ্লিও প্রিন্ট: শহীদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা হয়েছে, যা স্পর্শে উঁচু মনে হবে।

* দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য: নোটের ডান দিকের নিচে স্পর্শের জন্য পাঁচটি উঁচু বৃত্ত যুক্ত করা হয়েছে।

পুরনো নোট থাকছে বৈধ

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ৫০০ টাকার নোট চালু হলেও বর্তমানে প্রচলিত পুরনো সব কাগুজে নোট ও কয়েন আগের মতোই চালু থাকবে। উল্লেখ্য, এই নতুন সিরিজ অনুযায়ী ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইতিমধ্যে বাজারে এসেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...