শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রশিক্ষণ কোর্সগুলোতে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মকর্তাদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়িয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র বাস্তবায়নে সম্প্রতি আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ফিন্যান্স ও প্রকিউরমেন্ট শাখা থেকে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র যুক্ত করে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
ভাতার নতুন হার (১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর):
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের জন্য ভাতার হার নিম্নরূপ:
| ৯ম গ্রেড ও তার ওপরের কর্মকর্তা-কর্মচারী | ৮০০ টাকা | ১,০০০ টাকা
| ১০ম গ্রেড ও তার নিচের পর্যায়ের কর্মচারী | ৬০০ টাকা | ৭০০ টাকা
শিক্ষা মন্ত্রণালয় তার চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানকে এই পুনঃনির্ধারিত ভাতার হার অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
ভাতা প্রদানের শর্ত:
অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, এই বর্ধিত প্রশিক্ষণ ভাতা প্রদানের ক্ষেত্রে কয়েকটি শর্ত অবশ্যই পালন করতে হবে:
* এ খাতে বরাদ্দকৃত অর্থ থেকেই ব্যয় নির্বাহ করতে হবে, অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।
* ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান কঠোরভাবে প্রতিপালন করতে হবে।
* এ খাতে কোনো আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
