| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

ওয়াসিম আকরামের জন্য বিসিবির দরজা খুলছে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৬ ১৩:৫৬:৪৯
ওয়াসিম আকরামের জন্য বিসিবির দরজা খুলছে

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি বিনা পারিশ্রমিকে হলেও তিনি টাইগারদের সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন। তাঁর এই আগ্রহের খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নজরে এসেছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সুযোগ ও সুবিধা হলে তিনি শিগগিরই ওয়াসিম আকরামের সঙ্গে যোগাযোগ করবেন।

সম্প্রতি গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, "আমি তো ওয়াসিম ভাইয়ের এমন কোনো প্রস্তাব সরাসরি শুনিনি (বিনা পারিশ্রমিকে কাজ করার)। তবে তাঁর মতো ক্রিকেট মেধা, শুধু পেস বোলার হিসেবে নয়—ক্রিকেট বিশ্বেই খুব কম আছে।"

বুলবুল আরও জানান, ওয়াসিম আকরামের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তিনি বলেন, "আমি নক করে দেখব, যদি আমাদের জন্য সুবিধা হয়।"

প্রসঙ্গত, ওয়াসিম আকরাম এর আগেও স্বল্প সময়ের জন্য বাংলাদেশের পেসারদের সঙ্গে কাজ করেছেন। তিনি সম্প্রতি শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গেও একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছিলেন। তবে বর্তমানে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে শন টেইট কাজ করছেন, তাই নিকট ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সুযোগের সম্ভাবনা কম। তবুও বুলবুলের আশাবাদী বক্তব্যে আকরামকে বাংলাদেশের ডাগআউটে দেখার আগ্রহ সৃষ্টি হয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...